Seronam
প্রেস ক্লাবে প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বই প্রকাশ, বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছেন তিনি । পূর্ব মেদিনীপুরের হরিদাসপুরে জনতা-পুলিস সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস, ঘটনায় আহত ৪৪ জন, গণপিটুনিতে নিহত এক ব্যক্তির দেহ উদ্ধারে গেলে জনতা-পুলিস সংঘর্ষ বাঁধে । ক্রমশ কমবে তাপমাত্রা, তাপপ্রবাহের সতর্কবার্তা প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর, আবহাওয়া দফতর জানিয়েছে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে ভারি ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে, কলকাতা ও সন্নিহিত এলাকায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । লক্ষ্মণ শেঠের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে । আমরি কাণ্ডে জামিন পেলেন প্রীতি সুরেখা । ঝাড়খন্ড রাজ্যসভার ভোটে অনিয়ম, ১৫ বিধায়কের বাড়িতে সিবিআই হানা, নির্বাচনে ভোট কেনা নিয়ে টাকার লেনদেনের অভিযোগ, ঝাড়খন্ড রাজ্যসভার ভোট গিরে চাপানউতোর । পাতিয়ালা আদালতে অভিযোগ প্রমাণিত, অন্তর্বর্তী জামিন পেলেন ল্যুক, কাল ফের মামলার শুনানি, মার্কিন মহিলাকে হোটেলে শ্লীলতাহানি ও মারধোরের অভিযোগে দিল্লি পুলিস গ্রেফতার করল আরসিবি-র এই অসি ক্রিকেটারকে, ধৃত ক্রিকাটারের পাশে দাঁড়াল অস্ট্রেলিয় দূতাবাস, যাবতীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস । আইপিএলের বিরুদ্ধে সোচ্চার হলেন সাংসদরা, কর ছাড়ের তদন্ত, আইপিএল বন্ধের দাবি জানালেন সীতারাম ইয়েচুরি, একই দাবি লালু প্রসাদ যাদবের । উত্তর দিনাজপুরের ইসলামপুরে দিনেদুপুরে রাস্তায় টাকা ছিনতাই করল দুই দুষ্কৃতী, ব্যাঙ্ক থেকে ৪৫ হাজার টাকা তোলেন রথীন দাস, পথে টাকা ছিনতাই করে দুই দুষ্কৃতী । শাহরুখ খানের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়াংখাড়েতে শাহরুখ খানের প্রবেশে নিষেধাজ্ঞা, মহাকরণ থেকে, এমসিএর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী, যদিও তিনি জানান, অন্য রাজ্যের ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতে চান না । সরকারের এক বছরের বর্ষপূর্তিতে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন এই এক বছরের কাজকে ভালো বলা যায় না, ভয়ঙ্কর অস্থিরতা চলছে, রাজ্যে গণতন্ত্র ব্যাহত । কলকাতা পুরসভায় অবস্থানে কংগ্রেস পুরপিতা প্রকাশ উপাধ্যায়, পুর আধিকারিকের দুর্নীতির প্রতিবাদে এই অবস্থান । শালবনীর মথুরাপুরে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে উদ্ধার করল ৭টি ল্যান্ডমাইন, প্রচুর বিস্ফোরক । ডানলপ কারখানার শ্রমিক সংগঠনের ৪ মহিলা সহ ২১ জনের এক প্রতিনিধি দল কারখানার সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আজ সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন সেই দলে, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি, এভাবে মিডিয়া নিয়ে আসার জন্য তিরস্কৃত হন তাঁরা । শাহরুখের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল এমসিএ, ওয়াংখেড়েতে ৫ বছরের জন্য ঢুকতে পারবেন না তিনি, দর্শক হিসাবেও তাঁর প্রবেশাধিকার থাকবে না, নিরাপত্তারক্ষাদের সঙ্গে দুর্বব্যবহারের জেরে এই সিদ্ধান্ত, এমসিএ-র তদন্তে অভিযোগ প্রমানিত, সিদ্ধান্ত ঘোষণা করলেন এমসিএর সভাপতি বিলাসরাও দেশমুখ । মালদার পলাশবাড়ি গ্রামে তালিবানি ফতোয়া, ডাইনি সন্দেহের জেরে সালিশিসভায় পিটিয়ে মারার বিধান, গণপিটুনিতে ঘটনাস্থলেই সনু পাহাড়ি ও বৈশাখী পাহাড়ি নামে দুজনের মৃত্যু, ফেরার অভিযুক্তরা । বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে স্কুল নির্বাচনের মনোনয়ন ঘিরে ব্যাপক সংঘর্ষ, এলাকায় বোমাবাজী, অগ্নিসংযোগ । আরামবাগেও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় উত্তেজনা, তৃণমূল নেতা লক্ষী মন্ডলের বিরুদ্ধে তৃণমূল কর্মী তুষার সরকারকে মারধোরের অভিযোগ, আহত কর্মী হাসপাতালে ভর্তি । বালুরঘাটে হিলি সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরুপাচারকারী, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে ভর্তি । খড়গপুরের বাখরাবাদে রাস্তার ধারে কর্মরত স্বামীস্ত্রীকে পিষে দিল মারুতি ভ্যান । সোদপুরের সুখচর বাজারে গ্রেফতার মাওবাদী, নাম রণজিৎ সিং, উদ্ধার ৩টে পিস্তল, ৪টে ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, গ্রেফতার করে মেদিনীপুর ও খড়দা থানার পুলিশ । ১০ লক্ষ টাকার নকল বিয়ারিং সহ গ্রেফতার ১৩ দুষ্কৃতি, ক্যানিং স্ট্রীট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, কলকাতায় তাপমাত্রা এক ডিগ্রি কমলেও, কমেনি অস্বস্তি, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস । এয়ারইন্ডিয়ার ধর্মঘটী পাইলটদের পদোন্নতি ও বেতনবৃদ্ধির আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে, ধর্মঘট অবৈধ আখ্যা দিয়ে পুরনো নির্দেশ বহাল, শুরু হচ্ছে আদালত অবমাননার মামলাও । সিঙ্গুর মামলার শুনানি শেষ কিন্তু রায় বেরোতে বিলম্ব, আজ হয়ে গ্রীষ্মের ছুটিতে বন্ধ হয়ে যাবে কোর্ট, আজকের আদালতের মামলার তালিকায় নেই সিঙ্গুর মামলা । । । । । । । ।

AKASH BARTA

GARMAGARAM

GOPAL BHNAARR

BHALO THEKO

Welcome To Akash Bangla

Bengal always has had an inclination towards art, culture, literature and music. Even in this rat race Bengal has succeeded in building a cultural flavor of its own. On 14th April 2001 Akash Bangla had pledged to fulfill Bengal’s fancy and started this journey. Apart from entertainment we have also taken up the responsibility of providing a daily dose of News content which varies from district, city, national, and world News.
As we continue with our journey other important facets of life like home decor, cookery and fitness are becoming a part of the channel. We have programs which cater to the varying appetite of the entire cross section of the people of Bengal.
We strive to reach every household and cater to every nuance. This website is our endeavor to reach out to each of you and build up a long lasting relationship.