Seronam
ইউপিএ২-র চার বছর পূর্তিতে রিপোর্ট কার্ড পেশ করলেন প্রধানমন্ত্রী, আর্থিক সংস্কারের নীতির স্বপক্ষে যুক্তি দিলেন প্রধানমন্ত্রী, শিক্ষা স্বাস্থ্যে উন্নতি করেছে দেশ, নিয়ন্ত্রণে এসেছে মূল্যবৃদ্ধি, খাদ্যে ভর্তুকি বেড়েছে ৩%, দাবি প্রধানমন্ত্রীর । গড় জাতীয় বৃদ্ধির হার ৬% ছাড়াবে দাবি প্রধানমন্ত্রীর, ইউপিএ সরকার ক্ষমতায় ফিরলে বৃদ্ধির হার ৮% হবে, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর । বিজেপি-র নিশানায় প্রধানমন্ত্রী, ইউপিএ-২ সরকারের চার বছর পূর্তিতে বিজেপি-র আক্রমণের নিশানায় প্রধানমন্ত্রী, দুর্নীতি, নীতিহীনতা, বিল পাসে ব্যর্থতা, মূল্য বৃদ্ধি, ভেঙে পড়ছে অর্থনৈতিক ব্যবস্থা, সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ সুষমা স্বরাজ, অরুণ জেটলির । পঞ্চায়েতে স্পর্শকাতর বুথের তালিকা এসে পৌঁছল মুখ্যমন্ত্রীর দফতরে, পৌঁছল অতিস্পর্শকাতর বুথের তালিকাও, পাঠিয়েছে নির্বাচন কমিশন, আগামিকাল স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক কমিশনের, এই তালিকা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে । পঞ্চায়েত ভোটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ হবে ২৫ মে নজরুল মঞ্চে, ৪০০ পর্যবেক্ষকের প্রশিক্ষণ হবে, প্রশিক্ষকদের মধ্যে ৫০ জন মহিলা । ২৫মে হাজরায় বুদ্ধদেব ভট্টাচার্যের সভার অনুমতি অবশেষে দিল কলকাতা পুলিস, বাম নেতাদের সঙ্গে আলোচনা পুলিসকর্তার, যান চলাচল সচল রেখে সভা করার অনুমতি । সোনারপুর থানায় আনা হল দেবযানীকে, গতকাল অসুস্থ হয়ে পড়ায় দেবযানীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, এখন সুস্থ আছেন সারদা কান্ডের অন্যতম অভিযুক্ত, সোনারপুর থানায় পুলিস জিজ্ঞাসাবাদ করবে দেবযানীকে । আত্মঘাতী সারদার কর্মী, বালুরঘাটের বিজকালীর বাসিন্দা সারদা কর্মী সুমিত দাস আত্মহত্যা করলেন । ২ আসামীর যাবজ্জীবন, দুর্গাপুর লাউদোহার জোড়া খুনের মামলায় দোষী শেখ আমিন ও শেখ সাজাহান, মহকুমা আদালতের রায়ে যাবজ্জীবন জেল হল দু'জনের । ২ শিশুকে তালাবন্দি রেখে উধাও মা, নদিয়ার গাঙনাপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, রবিবার থেকে তালাবন্দি ২ শিশু কন্যাকে গতকাল রাতে উদ্ধার করে পুলিস, অসুস্থ হয়ে পড়েছে ১ শিশু, মা অন্নু অধিকারীর খোঁজ চলছে । ভোটের জন্য ব্যবহৃত বাসের ভাড়াবৃদ্ধির দাবি, নির্বাচনের সময় বেসরকারি বাস দখল, বাসের ভাড়া দ্বিগুণ করার দাবি বাসমালিকদের । চুংথাং থেকে গ্যাংটক যাওয়ার পথে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই গাড়ি, দুর্ঘটনায় মৃত ২, আহত ৯, পর্যটকরা বাঁকুড়া থেকে গেছিলেন, মৃত ২ জনের নাম সুজিত ও নিবেদিতা নিয়োগী । ডাকঘরে ডাকাতি, পুরুলিয়ার কেঁদা উপডাকঘরে ৯৪ হাজার টাকা লুঠ করল দুষ্কৃতীরা, ৪ জনের দুষ্কৃতী দল ছিল । জেল বদল হল সঞ্জয় দত্তের, ১৬ মে আত্মসমর্পণ করার পর আর্থার রোডের জেলে রাখা হয়েছিল সঞ্জয় দত্তকে, আজ পুণের ইয়েরওয়াড়া জেলে নিয়ে যাওয়া হল অভিনেতাকে । শোকজ করা হল করিম বেঞ্চারিফাকে, শুক্রবার প্রয়াগের ম্যাচে অসংযত আচরণ, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ । । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

  All India Sales Contact

 

ALL INDIA  
Shri. Amitava Banerjee
Contact No. : 09830335962
Mail ID : amitava_banerjee@aakaash-bangla.com
Address : 781, Anandapur, 2nd Floor, Unit – 2A,Kolkata – 700107


EAST
Shri. Debashis Ghosh
Contact No. : 09831021200
Mail ID : debashis_ghosh@aakaash-bangla.com
Address : 781, Anandapur, 2nd Floor, Unit – 2A,Kolkata – 700107

WEST
Ms. Supriya Chakravarty
Contact No. : 09821387305
Mail ID : supriya_chakravarty@aakaash-bangla.com
Address : 306, Hind Services Industrial Estate,
3rd Floor, Jembekar Maharaj Road,Off Cadel Road, Shivaji Park, Dadar (West),Mumbai – 400028

NORTH
Shri. Aman Walia
Contact No. : 09811746032
Mail ID : aman_walia@aakaash-bangla.com
Address : 5, Todar Mal Lane,2nd Floor, Bangalee Market, New Delhi – 110001

SOUTH
Shri. Shanmuga Sundaram
Contact No. : 09791036501
Mail ID : shanmuga_sundaram@aakaash-bangla.com
Address : Plot No. : 266/13, Door No. : G1, Padmavati Street, Srinivasa Nagar,Madipakkam, Chennai – 600091