পঞ্চায়েতে জট অব্যাহত, জট কাটার লক্ষণ নেই, ভোটে কত বাহিনী দিতে পারবে, কেন্দ্রের কাছ থেকে তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট, বাহিনীর ব্যাপারে রিপোর্ট তলব রাজ্যের কাছেও, আদালতের রায় কতটা মেনেছে রাজ্য জানতে চাইল হাইকোর্ট, শুক্রবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, সোমবার ফের শুনানি । দিশেহারা নির্বাচন কমিশন, অনিশ্চিত পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ, ভোট পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে পর্যালোচনার বিবেচনা, জটিলতা কাটানোর পথ খুঁজছে কমিশন । কামদুনিতে মাওবাদী যোগ, 'কামদুনির বিক্ষোভে ছিল মাওবাদীরা', 'ছিল মাতঙ্গিনী মহিলা সমিতি', 'বিক্ষোভ দেখিয়েছে সিপিআই(এম)', 'আমাকে খুনের চক্রান্ত চলছে', চাঁদপাড়ায় বুধবার বললেন মমতা ব্যানার্জি, সব চক্রান্ত করে হয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর, পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন মমতা ব্যানার্জি, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় সংবাদমাধ্যম, মিথ্যা খবর প্রচার হচ্ছে, অভিযোগ মমতা ব্যানার্জির । কামদুনিতে নিরাপত্তার নির্দেশ দিল মানবাধিকার কমিশন, গ্রামের মহিলাদের হুমকি দেওয়া অভিযোগ, টুম্পা কয়াল, মৌসুমী কয়ালকে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা বারণ, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের, ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে, এডিজি-কে তদন্ত করার নির্দশ, জেলা পুলিসকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন । রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ, গৌতম দেবকে জেরার জন্য ২১ জুন ডেকে পাঠিয়েছে সিআইডি, রাজারহাটে জমি দুর্নীতির অভিযোগ প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে, ভবানী ভবনে যাবেন গৌতম দেব, জেরার সময় ভবানীভবনের সামনেই প্রতিবাদ সভা করবে সিপিআই(এম), গৌতম দেবের পাশে দাঁড়াবে দল, সিদ্ধান্ত সিপিআই(এম) সম্পাদক মন্ডলীর, জানালেন মহম্মদ সেলিম । সারদা মামলায় এখনই সিবিআই তদন্ত নয়, নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তবে রাজ্যকে কিছু নির্দেশিকা দেবে আদালত । বিপর্যস্ত উত্তরাখন্ড, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ উত্তরাখন্ড, ধূলিসাৎ কেদার এলাকা, নিখোঁজ অন্তত ৫০০ জন, বন্যায় উত্তরাখন্ড, হিমাচলপ্রদেশে এপর্যন্ত মৃতের সংখ্যা ১৫০, আহত বহু, উত্তরাখন্ডে আটকে ৭০ হাজার পর্যটক, দুর্যোগ কাটতেই পুরোদমে উদ্ধার কাজ শুরু করল সেনা, ১ বছর কেদারনাথ বন্ধা রাখার সিদ্ধান্ত, দুর্গম এলাকায় উদ্ধারে হিমশিম সেনারা, মৃতের সংখ্যা বাড়তে পারে, দুর্গম এলাকা ঘুরে বললেন প্রধানমন্ত্রী, বন্যাত্রাণে ১ হাজার কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করল কেন্দ্র । বিহার বিধানসভায় আস্থাভোটে জয় হল নীতীশ কুমারের, সভা থেকে ওয়াকয়াউট করে বিজেপি, সরকারের পক্ষে ভোট পড়ে ১২৬, বিপক্ষে ২৪, জেডিইউ-বিজেপি জোট ভাঙার পর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা ছিল নীতীশ কুমারের, মোদির সমালোচনায় মুখর হলেন নীতীশ কুমার । বামেদের কাছে জেডিইউ, বিমান বসুর সঙ্গে দেখা করলেন জেডিইউ-র সাধারণ সম্পাদক তরুণ শ্রীবাস্তব, বামেদের বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ জোট গড়া সম্ভব নয়, মত জেডিইউ-র । । । । । ।
আকাশবার্তা - সারাদিন
আকাশের আলোয়
কলকাতা গান - আকাশ আর্কাইভ
about us
news
current affairs
sports
non-fiction
comedy
children programme
cartoon show
lifestyle
home decor
wellness
tour & travel
women magazine
music
cookery
advertisement
art-gallery
events
Schedule