Garmagaram / গরমাগরম
Monday to Sunday 09:00PMগরমাগরম‘গরমাগরম’এ, সাম্প্রতিক কোনো একটি বিষয় নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট কিছু মানুষ আলোচনা করেন, যেখানে আপনিও সরাসরি ফোন করে আলোচনায় অংশ নিতে পারেন, একটি ঘটনার নানা দিক এই আলোচনায় উঠে আসে।
Chargesheet / চার্জ শিট
Monday to Saturday 08:00PMচার্জ শিটপাল্টে দেবো বাঁচার মানে সাধারণ মানুষের যন্ত্রণা, অভিমানের হিসেব মেলাতে আসছে চার্জ শিট। এখন থেকে প্রতিদিন, প্রতিমূহুর্তে আপনার পাশে থাকব আমরা। লড়াই এবার অধিকারের, মুখ লুকিয় থাকার দিন এবার শেষ হবে, শেষ হবে আপসের দিন।যেখানে বিশৃঙ্খলা, অধিকারের সঙ্কট সেখানেই সবার আগে পৌঁছে যাব আমরা – তা সে সমাজের যে প্রান্তেই হোক না কেন। ভয়কে জয় করার সাহস রাখে টিম চার্জ শিট। সমাজকে দুর্নীতিমুক্ত করতে, অপরাধ রুখতে প্রত্যেককেই ঘুরে দাঁড়াতে হবে, আমরা তাই চাই, এখন থেকে আপনার অধিকারের লড়াইটা আপনি লড়ুন, পাশে থাকব আমরা।যেখানে ভন্ডামি, অন্ধবিশ্বাস মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই পাশে পাবেন আমাদের কারণ আমরা চাইনা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পসার বাড়াক এক শ্রেণীর ঠকবাজ। আমরা মুখোশ খুলব সব রকমের দুর্নীতির – অবলম্বন হয়ে উঠব ক্ষুধার্ত বঞ্চিত মানুষের কারণ এই অসহায় মানুষগুলোর কান্না, না পাওয়ার হিসেব মেলানোর এই তো সময়।
Akasher Aloye / আকাশের আলোয়
Saturday 08:30 PMআকাশের আলোয়সমসাময়িক নানা ঘটনার গভীরে পৌঁছে এক বিশ্লেষণধর্মী ভাবার এবং ভাবানোর অনুষ্ঠান ‘আকাশের আলোয়’ : প্রতি শনিবার রাত ৮টা ৩০ মিনিটে ।