Seronam
রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাহাড়ে বন্‌ধ ডাকল গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূল নেতার বাড়িতে আগুন লাগে, ঘটনায় স্থানীয় মোর্চা নেতা গ্রেফতার, গ্রেফতারির বিরুদ্ধে আজ অবস্থানে মোর্চা, অবস্থান থেকেই বন্‌ধের ডাক, অবস্থান থেকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করলেন রোশন গিরি সহ অন্যান্য মোর্চা নেতারা । চ্যানেল অধিগ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে বামেদের তোপ, কেন ২টো চ্যানেল বাছা হল, অন্য চ্যানেল অধিগ্রহণ করা হল না কেন, প্রশ্ন তুললেন মহম্মদ সেলিম, সুদীপ্ত সেনের পাশে দাঁড়াচ্ছে সরকার, অভিযোগ সিপিআই(এম) নেতার । মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন বাম প্রতিনিধিরা, বালি ও উত্তর হাওড়াকে স্পর্শকাতর কেন্দ্র বলে ঘোষণার দাবি জানালেন বামেরা, হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর দাবি বামেদের । ফের প্রশ্নের মুখে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, সোমবার ভোটের বিজ্ঞপ্তি জারি অনিশ্চিত হয়ে গেল, বাহিনী নিয়ে রিপোর্ট জমা পড়েনি কমিশনে, রিপোর্ট না পেলে কোন সিদ্ধান্ত নয়, জানালেন নির্বাচন কমিশনর মীরা পান্ডে । পঞ্চায়েত ভোটে সশস্ত্র পুলিসের জন্য আবেদন জানাল রাজ্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রাজ্যের চিঠি, ৫ রাজ্য থেকে পুলিস দেওয়ার অয়াবেদন করল রাজ্য, এই রাজ্যগুলি হল অসম, খাড়খন্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় । কালবৈশাখি আসছে, ৩-৪ ঘন্টার মধ্যে ঝড় আসছে কলকাতা শহরে, কালবৈশাখি আসবে দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়ায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । দিঘার পথে দুর্ঘটনা, দিঘাগামী গাড়ির সাথে কলকাতাগামী গাড়ির মুখোমুখি ধাক্কা, আহত ৯ জন, আহতরা সকলেই কলকাতার বাসিন্দা । গুলিতে মৃত্যু বনকর্মীর, হাতি তাড়াতে গিয়ে অন্য বনকর্মীর ছোড়া গুলিতে মৃত্যু হল বনকর্মী রতন দে-র, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনা । বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ, ডুয়ার্সের লক্ষ্মীমনি চাবাগানের ঘটনা, এই নিয়ে ১১ দিনে ৩টে চিতাবাঘ ধরা পড়ল । বেলপাহাড়িতে ভালুকের হামলায় জখম গ্রামবাসী, আহতের নাম অমল মান্ডি । জঙ্গিহানায় ৩ জওয়ান নিহত, কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলা, আক্রমণে ৩ সেনা জওয়ানের মৃত্যু, সেনাদের গুলিতে হত এক জঙ্গি । জেরার মুখে শ্রীনিবাসনের জামাই, বিকেলের মধ্যে মুম্বই পুলিসের সামনে জেরার জন্য হাজির হতে নির্দেশ বিসিসিআই সভাপতির জামাই গুরুনাথকে, চেন্নাই সুপার কিংসের সিইও গুরুনাথ স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন । স্পট ফিক্সিং রুখতে কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবলের কাছে কড়া আইনের দাবি জানালেন রাজীব শুক্লা, অরুণ জেটলি । । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ