Seronam
কলকাতায় আইন অমান্য বন্ধের প্রস্তাব দিলেন পুলিস কমিশনার, আজ সর্বদল বৈঠক ডাকেন কমিশনার, সেখানেই রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তাব দেন সুরজিৎ করপুরকায়েস্থ, মেট্রো চ্যানেলে সভা বন্ধ করারও প্রস্তাব দিলেন কমিশনার, প্রস্তাবের বিরোধীতায় বামেরা, বিরোধীতা করে কংগ্রেসও, স্পষ্ট বক্তব্য নেই শাসকদল তৃণমূলের । মীরা পান্ডেকে হুমকি, নির্বাচন কমিশনার মীরা পান্ডেকে হুমকি চিঠি, জানিয়েছেন স্বরাষ্ট্র দফতরকে, নিরাপত্তার মৌখিক আশ্বাস রাজ্যের তবে এখনও নিরাপত্তা দেওয়া হয়নি, হুমকি চিঠি খতিয়ে দেখা হবে, তারপর দেওয়া হবে নিরাপত্তা, আজ জানালেন সুব্রত মুখার্জি । মুর্শিদাবাদে আত্মঘাতী ধান চাষী, ৪০ হাজার টাকা ঋণ নিয়ে চাষ করেছিলেন বোরো ধান, বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়, লোকসানের জেরেই অবসাদে আত্মহত্যা করলেন কৃষক বলরাম দাস । আগামিকাল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য দিনভর মেট্রো, সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো, বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ট্রেন চলবে ১০ মিনিট অন্তর, রাত ৮টার পর ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন । মেইয়াপ্পানের পুলিস হেফাজত হল ২৯ মে পর্যন্ত, স্পট ফিক্সিং কান্ডে অভিযুক্ত বিসিসিআই সভাপতির জামাই গুরুনাথ মেইয়াপ্পান । নিজের পদে অনড় বিসিসিআই কর্তা, পদত্যাগ নয়, অন্যায় করিনি, দাবি বোর্ড সভাপতি শ্রীনিবাসনের, বিসিসিআই নিয়ম মেনে চলবে, জানালেন ইস্তফায় নারাজ বোর্ড সভাপতি । শ্রীনিবাসনের ইস্তফার দাবি বাড়ছে, ইস্তফার দাবি জানালেন কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী কমলনাথ, শশাঙ্ক মনোহরকে সভাপতি করার দাবি উঠছে বোর্ডের মধ্যে থেকেই, সন্ধ্যায় কলকাতায় আসছেন শ্রীনিবাসন । ফিক্সিং বন্ধে কড়া আইন আনা হচ্ছে, অন্যান্য খেলাতেও প্রয়োগ করা হবে সেই আইন, জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল । পূর্ব পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, আগুনে পুড়ে মৃত অন্তত ১৭, মৃতদের মধ্যে ১ শিক্ষক রয়েছেন, বাসেই রাখা ছিল গ্যাস সিলিন্ডার । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

Welcome To Akash Bangla

Bengal always has had an inclination towards art, culture, literature and music. Even in this rat race Bengal has succeeded in building a cultural flavor of its own. On 14th April 2001 Akash Bangla had pledged to fulfill Bengal’s fancy and started this journey. Apart from entertainment we have also taken up the responsibility of providing a daily dose of News content which varies from district, city, national, and world News.
As we continue with our journey other important facets of life like home decor, cookery and fitness are becoming a part of the channel. We have programs which cater to the varying appetite of the entire cross section of the people of Bengal.
We strive to reach every household and cater to every nuance. This website is our endeavor to reach out to each of you and build up a long lasting relationship.