Seronam
কামদুনিতে ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী, প্রশ্ন করায় গ্রামবাসীদের চুপ করার নির্দেশ মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কামদুনি, গতকাল আচমকাই কামদুনিতে যান মমতা ব্যানার্জি, ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনার ১০ দিন পর কামদুনি গেলেন তিনি, সফর পরিকল্পনা গোপন রাখা হয়েছিল, মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে মিনিট পাঁচেক ছিলেন মুখ্যমন্ত্রী, বেরিয়ে এসে দীর্ঘ বক্তৃতা দেন তিনি, এরপরেই গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েন মমতা ব্যানার্জি, চুপ থাকার নির্দেশ দেন ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী, সব সিপিএম, চিৎকার করে বলেন তিনি, এতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, বিক্ষোভের মুখে গ্রাম ছাড়েন মুখ্যমন্ত্রী । পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আজ আদালতে কমিশন, পঞ্চায়েতের ভবিষ্যৎ বিশ বাঁও জলেই, নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে অনড় কমিশন, বাহিনী সংখ্যা নিয়ে সরকারকে কমিশনের চরমপত্র, আজ চিঠির উত্তর দেবে রাজ্য, তার আগেই বাহিনী নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কমিশনের চাহিদামত বাহিনী দেওয়া সম্ভব নয়, গতকাল কার্যত জানিয়ে দেন মমতা ব্যানার্জি, বাহিনী না থাকলে কোথা থেকে দেব, বললেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বাহিনী না পেলে ভোট করতে পারবে না, জানাল রাজ্য নির্বাচন কমিশন, গতকাল প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনর, বৈঠকে কিছুই বলতে পারেনি সরকার পক্ষ, সাংবাদিকদের জানালেন মীরা পান্ডে, এ'অবস্থায় আদালতের দ্বারস্থ হতে হবে, জানাল কমিশন, আজ আদালতের দ্বারস্থ হবে কমিশন । পঞ্চায়েত নির্বাচন নিয়ে সক্রিয় রাজ্যপাল, পঞ্চায়েতমন্ত্রীকে গতকাল তলব করেন রাজ্যপাল, পঞ্চায়েত জটিলতা নিয়ে রাজ্যপাল-সুব্রত মুখার্জি বৈঠক হয়, এরপর মহাকরণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী-সুব্রত মুখার্জি, ছিলেন আইনমন্ত্রীও, ফের কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিচ্ছে রাজ্য, রাজ্যপালের চাপেই সম্ভবত ফের বাহিনী চাইল রাজ্য । রাজ্যে সাংবাদিক নিগ্রহ অব্যাহত, ফের আক্রান্ত আকাশের সাংবাদিক, আকাশের সাংবাদিক রত্না দাস বারাসতের আমডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত, কেড়ে নেওয়া হয় তাঁর ক্যামেরা, মোবাইল, রত্নাকে প্রাণনাশের হুমকিও দেয় দুষ্কৃতীরা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ দায়ের বারাসত থানায় । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আক্রান্ত বাম প্রার্থী দিলীপ সরকার, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, গুরুতর জখম বাম প্রার্থী হাসপাতালে ভর্তি । ব্যাপক বর্ষণ ও ধসে বিপর্যস্ত উত্তরাখন্ড, বন্যা ও ধসে চাপা পড়ে মৃত বেশ কয়েকজন, নিখোঁজ বহু, ভেঙে পড়েছে অনেক বাড়ি, যাত্রা স্থগিত করা হয়েছে চারধামের, আটকে পড়েছেন ২৪ হাজার তীর্থযাত্রী । । । । । ।

আকাশবার্তা - সারাদিন

আকাশের আলোয়

কলকাতা গান - আকাশ আর্কাইভ

  Good Morning Akash / গুড মর্নিং আকাশ 

  Parikkhar Tips / পরীক্ষার টিপস্‌

Cine Akash / সিনে আকাশ 

  Akasher Mukhomukhi / আকাশের মুখোমুখি 

  Atiter Pata Theke / অতীতের পাতা থেকে

Tabu Mone Rekho / তবু মনে রেখো