Seronam
সারদা গোষ্ঠীর ২টো চ্যানেল অধিগ্রহণ করছে রাজ্য সরকার, সুদীপ্ত সেনের ২ চ্যানেল অধিগ্রহণ, ১৩টি সংবাদমাধ্যমের মালিক সুদীপ্ত সেনের ২টো চ্যানেল অধিগ্রহণ করছে রাজ্য সরকার, মহাকরণে ঘোষণা মুখ্যমন্ত্রীর, মে মাস থেকে চ্যানেলকর্মীদের মাসিক ১৬ হাজার টাকা অনুদান দেবে সরকার, অনুদান দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে । রাজ্য সরকারের চ্যানেল অধিগ্রহণ কেন্দ্রীয় অনুমোদন ছাড়া অসম্ভব, আদৌ সম্ভব কিনা সেটাই প্রশ, প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র, সরকারের উদ্দেশ্যে নিয়েও প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা, সারদা-সরকার যোগাযোগ প্রশ্নাতীত, সেই সম্পর্কের সূত্রেই এই সিদ্ধান্ত, সন্দেহ প্রকাশ করলেন বিরোধী দলনেতা । সারদা নিয়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে, মহাকরণে জানালেন মুখ্যমন্ত্রী, টাকা ফেরতের চেষ্টা শুরু হবে, ঘোষণা করলেন মমতা ব্যানার্জি । সোমবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন, জানালেন নির্বাচন কমিশনর মীরা পান্ডে, প্রথম দফার মনোনয়ন বুধবার, দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি ৩১ মে, মনোনয়ন জমা শুরু ৩ জুন, তৃতীয় দফার বিজ্ঞপ্তি জারি ৩ জুন, মনোনয়ন জমা শুরু হবে ৫ জুন থেকে, সরকার-কমিশন বৈঠকে সিদ্ধান্ত । প্রথম দফার ভোটের এক তৃতীয়াংশ বুথই উত্তেজনাপ্রবণ, প্রথম পর্যায়ের মোট বুথ ৩৬ হাজার ২২৮, স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথ ২৫ হাজার, আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যার সম্ভাবনা । সোমবার ২৭ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে, ৮২ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে, সকাল ৯টায় বোর্ডের সাংবাদিক বৈঠক, বেলা ১১টা থেকে জানা যাবে ফল, ফল জানা যাবে ওয়েবসাইট, এসএমএসেও । শহরের ১০ জায়গায় ন্যায্য মূল্যে মুরগি পাওয়া যাবে, সরকার নির্ধারিত ১৫০ টাকা কিলো মূল্যের মুরগি পাওয়া যাবে এই ১০ জায়গায় । জামিন হল তৃণমূল কাউন্সিলর ইকবালের, ৭৭ দিন পর জামিন হল গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না ইকবালের, মা অসুস্থ হয়ে পড়ায় জামিনের আবেদন করেন ইকবাল, আবেদন মঞ্জুর করে আলিপুর দায়রা আদালত । গ্রেফতার পঞ্চায়েত প্রধান, ১০০ দিনের কাজের টাকা তছরুপ, তদন্তের নির্দেশ দিয়েছিল বিডিও, অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেফতার মুর্শিদাবাদের পঞ্চায়েত প্রধান, গ্রেফতার আরও ২ জন । পুলিসের নজরে শ্রীনিবাসনের জামাই, জেরা করার জন্য মুম্বই পুলিস এল চেন্নাই-এ, জেরা করবে বোর্ড কর্তা শ্রীনিবাসনের জামাই গুরুনাথকে, গুরুনাথ চেন্নাই সুপার কিংসের সিইও, আইপিএল ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস । কলকাতায় বেটিং চক্রের হদিশ, ধরা পড়ল মোট ১০ জন, এদের মধ্যে ১ জন সিনেমা প্রযোজক অজিত সুরেখা বুকি, বাকি ৯ জন টাকা ঢালতেন বুকিংয়ে, ধৃতদের কাছ থেকে মিলল ল্যাপটপ, ২০টা মোবাইল, নগদ ৩ লক্ষ টাকা, ২৭ মে পর্যন্ত পুলিস হেফাজত হল অজিত সুরেখা সহ ১০ জনের । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

  Khelar Akash / খেলার আকাশ


    

Monday to Sunday 10:15PM

খেলার আকাশ

বাংলার খেলাপ্রেমী দর্শকদের কথা ভেবে আকাশের সংযোজন ‘খেলার আকাশ’।
এখানে আপনারা দেখতে পাবেন প্রতিদিনকার বিভিন্ন খেলার সাম্প্রতিক খবরাখবর। ‘খেলার আকাশ’এ বাদ যাবে না কোনো খেলার খবরই বিভিন্ন খেলার রেজাল্ট, ম্যাচ প্রিভিউ, টিম প্রিভিউ, নতুন খেলোয়ারদের মধ্যে কে কে হয়ে উঠল তারকা, তাদের রেকর্ডস্‌, statistic – সব খবর পাবেন এখানে। শুধু তাই নয়, বিভিন্ন স্কুল-কলেজের খেলার খবরও বাদ যাবে না ‘খেলার আকাশ’ থেকে। তাই তো কলকাতা ও গ্রামবাংলার খেলাপ্রেমীদের প্রতিদিন দেখতেই হবে ‘খেলার আকাশ’।

  Khel Tale / খেল টেল


    

Monday to Sunday 11:00PM

খেল টেল

দিনের শেষে দেখে নিন যেকোন খেলার সাম্প্রতিকতম খবর – খেল টেলে, প্রতিদিন রাত ১১টায়, আকাশবাংলায় ।