Seronam
টাকার দামে রেকর্ড পতন, ডলারের তুলনায় টাকার দাম আরও কমল, ১ ডলার ৬০ টাকা, টাকার দাম পড়ায় পড়ল শেয়ার বাজার, জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা । উত্তরাখন্ডে ফের বৃষ্টি, উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাল বৃষ্টি, আলমোড়ায় ধস, বন্ধ জাতীয় সড়ক, কেদারনাথে উদ্ধারে নামল ৯০ সেনা, হেলিকপ্টারে নামানো হয় তাঁদের, চারধামের বহু এলাকা বিচ্ছিন্ন, এখনও ৬০ হাজার মানুষ আটকে আছেন, খাদ্য, পানীয় জল, ওষুধের অভাব, প্রচন্ড দুর্ভোগে আটকে পড়া বাসিন্দারা, নিখোঁজ রয়েছেন বহু পর্যটক, উদ্ধারে আরও ৩ হাজার সেনা নেমেছে, জ্বালানির অভাব হিমাচলপ্রদেশে, সেনা কপ্টার ওড়েনি, ব্যাহত উদ্ধারকাজ, দিল্লিতে জল বিপদসীমার ওপরে । পঞ্চায়েতে জট অব্যাহত, জট কাটার লক্ষণ নেই, ভোটে কত বাহিনী দিতে পারবে, কেন্দ্রের কাছ থেকে তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট, বাহিনীর ব্যাপারে রিপোর্ট তলব রাজ্যের কাছেও, আদালতের রায় কতটা মেনেছে রাজ্য জানতে চাইল হাইকোর্ট, শুক্রবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, সোমবার ফের শুনানি । রাজ্যপালের সঙ্গে বাহিনী নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্র দফতরের আধিকারিক, আজ বিকেলে বৈঠক । কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষ, উত্তপ্ত দক্ষিণ খাটেরবাড়ি গ্রাম, আহত ১০, আশঙ্কাজনক ৬ জন । ক্যানিংয়ের গোলাবাড়ি গ্রামে তৃণমূলের মিছিল থেকে হামলা, জখম সিপিআই(এম) কর্মী, মারধর করা হল সিপিআই(এম) প্রার্থীর ভাইকে, কয়েকজনের বাড়িতে আগুন, লুঠ, সাংবাদিকদের সঙ্গে কথা বলায় মারধর, হেনস্থা করা হল মহিলাদের । বিষ্ণুপুর ১ নং ব্লকে আক্রান্ত বাম প্রার্থী, দক্ষিণ আমগাছিয়ায় বাম কর্মী-সমর্থকদের দেওয়াল লিখনে বাধা তৃণমূলের, বাম প্রার্থী শঙ্কর দিশারীকে মারধর, আহত আরও ৩ বাম সমর্থক । মালদার চাঁচলে উদ্ধার বোমা, ঝোপের মধ্যে থেকে ৯২টা বোমা উদ্ধার করল পুলিস । ইসলামপুরে গৃহবধূকে কুপিয়ে খুন, আসমিয়া পারভিন কয়েকদিন আগে ধর্ষিতা হয়েছিলেন, অভিযোগ ছিল আখতার রাজার বিরুদ্ধে, সালিশি সভা ডেকে আখতারের সঙ্গেই বিয়ে দেওয়া হয় আসমিনার, ৫ দিন আগে বিয়ে হয়, আজ আসমিতার দেহ উদ্ধার । । । । । ।

আকাশবার্তা - সারাদিন

আকাশের আলোয়

কলকাতা গান - আকাশ আর্কাইভ